সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

বন্ধুর জন্মদিন উপলক্ষে কিশোর বয়সে নিষিদ্ধ ফুর্তিতে মেতে প্রাণ গেল দুই বন্ধুর

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুরে বন্ধুর জন্মদিন উপলক্ষে মদপানে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার কালিচরণপুর গ্রাম থেকে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। অথচ দেশীয় আইনে ১৮ বছর বয়সের পূর্বে মদপান নিষিদ্ধ।

নিহতরা হলো- সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের রণজিৎ বাইনের ছেলে ইন্দ্রজিৎ বাইন (১৭) ও মণিরামপুরের সুজাতপুরের মিহির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (১৭)।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার কালিচরণপুরের ছোট পাঁচুর ছেলে কৃষ্ণপদর জন্মদিন ছিল। দিনটি উদযাপন করতে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে রাতে বন্ধুদের নিয়ে মদপান করে কৃষ্ণপদ। উদযাপন শেষে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ে তারা। সোমবার সন্ধ্যায়ও ইন্দ্রজিৎ ঘুম থেকে থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকতে যায়। তারা ইন্দ্রজিৎ মৃত অবস্থায় পায়। রাতেই লাশ উদ্ধার করে পুলিশ।

রনি বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সেখানে তার মৃত্যু হয়। কৃষ্ণপদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুফলাকাটি ইউপি সদস্য সুজিত হালদার বলেন, এ ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন।

কেশবপুর থানার এসআই গোড়াচাঁদ দাস বলেন, বন্ধুর জন্মদিন উদযাপনে মদপান করে তাদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ইন্দ্রজিৎ বাইনের মরদেহ যশোর মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451