শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শরীয়তপুরের ভেদরগঞ্জ এক রাতে সিঁধ কেটে ৭ বাড়িতে চুরি

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে

এক রাতে সাত বাড়িতে সিঁধ কেটে মোবাইল ফোন, নগদ টাকা ও অলংকার চুরির অভিযোগ উঠেছে। শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরভাগা ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে একই গ্রামের সাতটি বাড়িতে সিঁধ কেটে মোবাইল, নগদ টাকা ও অলংকার চুরি হয়। ভুক্তভোগীরা হলেন, হযরত আলী ব্যাপারী, মো. আলী ব্যাপারী, হারুন ছৈয়াল, আবুল ব্যাপারী, কালিমুদ্দিন দেওয়ান, আহসানউল্লাহ মাতবর ও নাজমা বেগম।

তারা বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। ঘরে সিঁধ কেটে মোবাইল, নগদ টাকা ও অলংকার নিয়ে গেছে।

 

ভুক্তভোগী কালিমুদ্দিন দেওয়ান বলেন, ‘গত রাত সাড়ে ১২টায় ঘুমাতে যাই। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙে। বের হয়ে দেখি ঘরে সিঁধ কাটা। পরে ঘরে গিয়ে মোবাইল ফোন আর অটো কেনার জন্য রাখা ২০ হাজার টাকা খুঁজে পাইনি। সকালে অটো কিনতে যাওয়ার কথা ছিল। তা আর হলো না। মোবাইলের বিষয়ে থানায় অভিযোগ করেছি। ’

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, আমাকে কেউ জানায়নি, তবে আমি খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451