শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

মনিরামপুরে ট্রাফিকের তাড়া খেয়ে ভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, নারীর মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুরে ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে পালানোর সময়  দ্রুতগামী একটি মোটরসাইকেল ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। এ ঘটনায় ভ্যানের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরো তিন জন। শনিবার (১৫অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোহনপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এই নারীর নাম রোকেয়া বেগম (৪০)। তিনি মোহনপুর গ্রামের আব্দুল বারিকের স্ত্রী।

 

আহতরা হলেন, যশোরের বাগডাঙা গ্রামের নিউটন বিশ্বাস, তার স্ত্রী ওঁমা বৈরাগী ও তাদের শিশু সন্তান অর্নব বিশ্বাস।

রোকেয়া বেগমের স্বজন হাবিবুর রহমান বলেন, দুপুরে মনিরামপুর বাজারে ট্রাফিক পুলিশ কাগজবিহীন মোটরসাইকেল ধরছিল। ওই সময় পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

আহত নিউটন বিশ্বাস বলেন, আমরা তিনজন একটি ভ্যানের সামনে চড়ে মনিরামপুরের কামিনিডাঙা গ্রামে আত্মীয়র বাড়ি যাচ্ছিলাম। ভ্যানের পিছনে একজন নারী যাত্রী বসা ছিলেন। তিনি মনিরামপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি মোহনপুর বটতলায় পৌঁছলে পেছন থেকে একটি মোটরসাইকেল এসে ভ্যানে ধাক্কা দেয়। তখন আমরা চারজন পড়ে যাই। এতে আমার স্ত্রীর একটি হাত ভেঙেছে ও ছেলে অর্নব আহত হয়েছে।
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আকতার হোসেন বলেন, ভ্যান থেকে পড়ে আহত রোকেয়া বেগমের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মনিরামপুর ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451