বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশাশুনির এক প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে গাঁজা কিনলেন!

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৮৪ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে গাঁজা কিনে বাড়ি ফেরার পথে দেবহাটা থানা পুলিশের হাতে আটক হয়েছেন আশাশুনির এক প্রতিবন্ধী। আটক মোখলেছুর রহমান (৩২) আশাশুনি উপজেলা সদরের জালাল সরদারের ছেলে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দেবহাটা থানা পুলিশের এসআই হাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে তাকে পারুলিয়া এলাকা থেকে আটক করে।

আটক মোখলেছুর রহমান দাবি করেন, তিনি বাংলাদেশ সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতাভোগী।

পেশায় একজন ইটভাটা শ্রমিক। গতকাল বুধবার তিনি প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছেন। আজ (বৃহস্পতিবার) গাঁজা কিনে রাতে ঢাকায় ফেরার উদ্দেশ্য ছিল তার। দুপুরে গাঁজা নিয়ে বাড়ি ফেরার সময় পুলিশ তাকে ধরে ফেলে।

 

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, গাঁজাসহ আটক ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সাঁজা প্রদান করা হয়েছে।

মোখলেছুর কিছুদিন আগে আশাশুনি থানার মাদক মামলায় জেল খেটে বাড়িতে ফিরেছেন। এরপর পরিবারসহ ঢাকাতে অবস্থান করছিলেন। স্বজনদের সঙ্গে দেখা করার জন্য সম্প্রতি এলাকায় ফিরেছেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451