শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

পঙ্গু ভিখারিণীকে গণধর্ষণের পর নদীতে নিক্ষেপ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৫১ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর পৌর এলাকায় এক ভিখারিণীকে (৩৫) গণধর্ষণের পর দুর্বৃত্তরা নদীতে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে আজ শুক্রবার বেলা ৩টার দিকে জেলেরা তাঁকে পৌর এলাকার ময়নাকাটা নদীর কচুরিপানা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ও পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের। তাঁরা জানান, ওই নারীর বাবার বাড়ি শিবচর উপজেলার উমেদপুরে এবং স্বামীর বাড়ি ঢাকার সাভারে। একটি দুর্ঘটনায় তিনি এক পা হারান। তাঁর তিন সন্তান রয়েছে। ভিক্ষাবৃত্তি করেই তিনি সংসার চালাতেন।

পুলিশ জানিয়েছে, ওই নারী শিবচর উপজেলার কাওরাকান্দি ও পাচ্চর এলাকায় ভিক্ষাবৃত্তি শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বড় দোয়ালি নতুন ব্রিজের মোড়ে নামেন। সেখানেই তিনি একটি দোকানে চা পান শেষে রাস্তার পাশেই ঘুমিয়ে পড়েন।

রাতের ওই নারী গণধর্ষণের শিকার হন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে নদীর কচুরিপানার মধ্যে ফেলে দেয়। আজ দুপুরে জেলেরা মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে তাঁকে দেখে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451