বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খুলনায় ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৯৮ বার পড়া হয়েছে

খুলনায় ইটবাহী ট্রলির ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম স্থানীয় চাঁদপুর কলেজের অধ্যক্ষ ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার মৃত অলি আহম্মদের ছেলে।

আজ রবিবার বেলা ১২টার দিকে রূপসা উপজেলার আলাইপুর সেতুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলিচালক ইয়াকুব মল্লিককে আটক করেছে পুলিশ।

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম মোটরসাইকেলে রূপসা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। আলাইপুর সেতুর বাইপাস সড়কে একটি ইটবোঝাই ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, অধ্যক্ষ রফিকুল ইসলাম চাঁদপুর গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি সেখানকার গ্রামের কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ট্রলিটি জব্দ ও চালককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451