রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

হিন্দুদের মন্দিরে বাড়ি-ঘরে-মণ্ডপে হামলা করে, যে পরিচয়ে হোক, এ দুর্বৃত্তদের ক্ষমা নেই : কাদের

অনলাইন ডেক্স
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে

বাইরে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, হিন্দুদের ওপর হামলা করে আওয়ামী লীগকে দোষী বানাতে চায় একটা অশুভ চক্র। রবিবার (২ অক্টোবর) সকালে রামকৃষ্ণ মিশন মঠে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পূজা কমিটি জানিয়েছে সাম্প্রদায়িক হামলার বিচার হয় না।

কেন বিচার হবে না! বাংলাদেশে কত অপরাধীর বিচার শেখ হাসিনা করেছে। এমনকি নিজের দলের লোকেরাও জেলে আছে। যারা হিন্দুদের মন্দিরে বাড়ি-ঘরে-মণ্ডপে হামলা করে, যে পরিচয়ে হোক, এ দুর্বৃত্তদের ক্ষমা নেই। এদের বিচারের সম্মুখীন করতেই হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে।

 

তিনি বলেন, দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ চক্র হিন্দুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিয়ে চায় কাজটা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের হাতে মাইনরিটি নিরাপদ নয়। এটা মেসেজ দিতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বিরোধী দলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচন চান, শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। দুর্গা উৎসব দশমী পর্যন্ত শন্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল—আপনাদেরও ভূমিকা আছে। আপনারাও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451