বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

অনলাইন ডেক্স
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে চারটি স্বর্ণের বারসহ পাচারকারী তাজমুল হোসেনকে (৩০) আটক করেছে বিজিবি। তাজমুল জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের সখের আলীর ছেলে।

সোমবার রাত ৮টার দিকে জেলার উপজেলার গয়েশপুর গ্রামের একটি ইটভাটার কাছ থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ পাচারের জন্য সীমান্তের শূন্য লাইন থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের জাকামোল্লা ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশের পাকা রাস্তায় স্বর্ণ চোরা কারবারীরা অবস্থান করছিলেন। খবর পেয়ে বিজিবির গয়েশপুর বিওপির টহলদল সেখানে অভিযান চালিয়ে চারটি সোনার বারসহ তাজমুল হোসেনকে আটক করে। তবে এসময় তার সঙ্গী মজিদ মণ্ডল পালিয়ে গেছেন। জব্দ করা চারটি স্বর্ণের বারের ওজন ৪৪৯.৫৩ গ্রাম।

আটক তাজমুল হোসেন ও পলাতক মজিদ মণ্ডলের নামে মামলা করা হয়েছে। তাজমুলকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451