বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় ট্রাক ছিনতাই করতে চালক হত্যা, ১৬ বছর পর দুজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ বার পড়া হয়েছে

কুমিল্লায় রডভর্তি ট্রাক ছিনতাইয়ের উদ্দেশ্যে জয়নাল আবেদীন নামে এক ট্রাকচালকে হত্যার ১৬ বছর পর মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে এক লাখ টাকা করে এবং কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সেলিনা আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র্রপক্ষের পক্ষের আইনজীবী মো.মজিবুর রহমান বাহার।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- লক্ষ্মীপুর রামগতি উপজেলার উত্তর চর লরেন্স গ্রামের আহসান উল্লাহ, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছিকনিয়া পূর্বটিলা এলাকার আবুল হোসেন। আর সাজাপ্রাপ্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া সদরের মোহনপুর এলাকার শামসুল হক।   দণ্ডপ্রাপ্ত তিন আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। ট্রাকচালক জয়নাল আবেদীন ফেনীর পশুরাম উপজেলার বাসিন্দা।

অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার জানান, চট্টগ্রাম থেকে ২০০৬ সালের ২০জুন ট্রাক ভর্তি রড নিয়ে যাত্রা করে চালক জয়নাল আবেদীন। হেলপার আবুল হোসেনের যোগসাজসে অন্য দুই আসামি মালামাল লুট করার জন্য ট্রাকে উঠে। ফেনীর লেমুয়া ব্রিজ এলাকায় এলে চালক জয়নাল আবেদীনের মাথায় রড দিয়ে আঘাত করে আহসান ও আবুল হোসেন গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। এরপর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডায় এসে লাশ সড়কের পাশে ফেলে যায়। ব্রাহ্মণবাড়িয়া গিয়ে শামসুল হকের দোকানে রড বিক্রি করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, পুলিশ ট্রাকের তেলের বাউচারের একটি সূত্র ধরে মামলার তদন্তে বিভিন্ন স্থান থেকে আসামি আহসান উল্যাহ, আবুল হোসেন ও  শামসুল হককে গ্রেপ্তার করে। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। ২০০৭ সালের ১ মার্চ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। আসামিরা মামলা চলাকালীন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451