সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

পাঙ্গাশিয়া গ্রামে পুকুরে ভাসছিল মামাতো-ফুফাতো বোনের লাশ

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ বার পড়া হয়েছে

ভোলার লালমোহনে পুকুরে গোসল করতে নেমে লামিয়া (৬) ও মারজানা (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। শনিবার (১০ সেপ্টম্বর) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের মো. হারুনের মেয়ে ও মারজানা চরফ্যাশন উপজেলার দুলারহাট বাংলা বাজার এলাকার মো. মহিউদ্দিনের মেয়ে।

 

নিহত লামিয়ার বাবা হারুন বলেন, ‘মারজানা আমার বোনের মেয়ে। দুই দিন আগে তারা আমাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। এর কিছু সময় পর তাদের সাড়া-শব্দ না পেয়ে খুঁজতে গিয়ে তাদেরকে পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। পরে উদ্ধার করে পশ্চিম চরউমেদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ’

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451