বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের বিলে শাপলা কুড়াতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ধামারণ গ্রামের বিলের মধ্যে শাপলা কুড়াতে গিয়ে তারা আকস্মিক বজ্রপাতে নিহত হয়। নিহত তিন শিশুর নাম রামিম, রবিউল ও সানজিদা। তাদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, শনিবার রামিম, রবিউল, সানজিদাসহ অপর এক শিশু বাড়ির পাশের বিলে শাপলা কুড়াতে যায়। দুপুর দেড়টার দিকে আকস্মিক বজ্রপাত হলে চার শিশু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম ফেরদৌস জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের সবাই মৃত ছিল।

শিমুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, আমার এলাকায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ সদর হাসপাতালে রয়েছে। এদের মধ্যে সানজিদা ও রামিম নানিবাড়ি বেড়াতে এসেছিল। তারা সম্পর্কে খালাতো ভাই ও বোন। অপর শিশু নিহত রবিউল সানজিদা ও রামিমের মামাতো ভাই। রবিউল ধামারণ গ্রামের মমিন আলীর ছেলে।

স্থানীয় নজরুল ইসলাম ব্যাপারী বলেন, সানজিদা টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামের সাইফুল মোল্লার মেয়ে এবং রামিম একই গ্রামের কামালের ছেলে। সানজিদা ও রামিম স্থানীয় মাদরাসায় পড়ে। মাদরাসার ছুটিতে তারা গত বৃহস্পতিবার ধামারণ গ্রামের মামা মমিন আলী ব্যাপারীর বাড়িতে বেড়াতে এসেছিল।

টঙ্গীবাড়ী থানার ওসি মো. রাজিব খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিহত তিন শিশু আহত হলে তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451