বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফোনে কথা বলছিলেন চালক, বাস উল্টে প্রাণ গেল ২ জনের, আহত ১৫ জন

অনলাইন ডেক্স
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)।

চালক বাস চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার সময় এ দুর্ঘটনা বলে জানিয়েছেন আহত যাত্রীরা। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পাবনায় যাচ্ছিল মুহাম্মদ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের আতাইকুলার মধুপুর গোরস্তানের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। গুরুতর আহত অন্তত ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, বাসের আহত যাত্রীরা পুলিশকে জানিয়েছেন, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও শোনেননি তিনি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451