বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামে পৌরশহরে বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যা

মোঃ সাদিকুল ইসলাম (নিজস্ব থানা প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম পৌরশহরের জলিল বিড়ি কারখানায় এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে খোকন ইসলাম (২২) এর বিরুদ্ধে।
নিহত মাইদুল ইসলাম বাপ্পি (২২) পৌরশহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। সে কুড়িগ্রাম মজিদা আর্দশ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সোমবার বিকেলে শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভিতরে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত মাঈদুল ইসলাম বাপ্পি ও খোকন ইসলাম জলিল বিড়ি নামের একটি ফ্যাক্টরিতে দিন মজুরের কাজ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-জনের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে খোকন, মাঈদুলকে ছুরি দিয়ে আঘাত করলেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযুক্ত খোকন ইসলাম একই এলাকার মাটিকাটা মোড়ের মৃত বোবা নজিরের ছেলে।
পরে খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তসাপেক্ষে হত্যাকান্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451