বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৯৬ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর বান্দরোড এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বান্দরোডের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা (২৩) ও বান্দরোড এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু সাহা হৃদয় (২২)। সুদীপ্ত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্সের ছাত্র ছিলেন।

আর অন্তু পড়তেন ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটে।

 

কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, মোটরসাইকেলটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে আমতলা মোড়ের দিকে যাচ্ছিল। এসময় বেপরোয়া গতির কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকের মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর আরোহীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। যে কারণে চালক নিয়ন্ত্রণ হারায় এবং বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451