সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নেতারা গোবিন্দ হত্যার বিচার চান

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে নিহত গোবিন্দ চন্দ্র আর্য্যের বাড়িতে এসেছিলেন বাংলাদশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নগরবাড়ি গ্রামে উপস্থিত হয়ে নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানান। সেই সাথে খুন হওয়ার কারণ উদঘাটন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

কেন্দ্রীয় নেতারা বলেন, আমরা মনে করি এটি একটি ক্লিন মার্ডার।

এটা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ সবার। এ মর্মান্তিক ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও আসামিরা গ্রেপ্তার হয়নি। অতি দ্রুত খুনের সঠিক কারণ বের করে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। নিহতের পরিবারকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা।

 

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ডিএন চ্যাটার্জী, সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক দীপক কুমার পাল।

আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে, সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা: গণেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ সেন, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পতিশ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক গুপি নাথ মোদক প্রমুখ।

নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সুভাষ চন্দ্র আর্য্যের বড় ছেলে গোবিন্দ চন্দ্র আর্য্য গত ১১ এপ্রিল সোমবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। পরদিন মঙ্গলবার সকালে (১২ এপ্রিল) সকালে কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় রেললাইরে পাশে থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। গোবিন্দের সারা শরীরে আঘাত ও জখমের দাগ ছিল। গোবিন্দ চন্দ্র আর্য্য স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451