বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি’ জয়ের

অনলাইন ডেক্স
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করছেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়। এরই মধ্যে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে হাঁকিয়ে ফেলেছেন শতক। টেস্ট ক্রিকেটে এটি জয়ের প্রথম শতকও।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে দেশ ও দেশের বাইরে এত দিন বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৭৭ রানের, যা এসেছিল মমিনুল হকের ব্যাট থেকে।

এবার মমিনুলকে ছাড়িয়ে গেলেন জয়।

 

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৩৫ রান। মাহমুদুল হাসান জয় ২৬৯ বলে ১০টি চার ও একটি ছক্কায় ১০০ রানে অপরাজিত আছেন।  মেহেদী হাসান মিরাজ খেলছেন ১০ রানে। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো ১৩২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে আছে মাত্র ৩টি উইকেট।

এর আগে ৪ উইকেটে ৯৮ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাইট ওয়াচম্যান তাসকিন আহমেদ (১) ফিরে যান দিনের শুরুতেই। এর পরই দলের হাল ধরেন জয় ও লিটন। দুজনে গড়েন ৮২ রানের জুটি। লিটন সাজঘরে ফেরেন ৪১ রানে। দলীয় ২১৬ রানে রান আউটের শিকার হন ২২ রান করা ইয়াসির আলী রাব্বি। এরপর দলের হাল ধরেছেন মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান মিরাজ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451