বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধামরাইয়ে এমপির ভাইয়ের বাড়িতে ডাকাতি

মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে
ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদের আপন ভাই সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোহরাব হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
রাতে মুখোশ পরিহিত ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার মোবাইল সেট, সিসি ক্যামেরার হার্ডডিস্ক লুট করে নিয়ে গেছে। পরে ওইসময় বাড়ি থেকে জরুরি সেবা ৯৯৯ ফোন দেয়ার পর ভোরে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যাগ্রামে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদের আপন মেজো ভাই সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনের বাড়িতে মুখোশ ও হাফপ্যান্ট পরিহিত ৮/১০ জনের একদল ডাকাত বাড়ির দুতলা ভবনে ঢুকে প্রথমেই সোহরাব হোসেন ও তার স্ত্রী রৌশনারা হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি ছিনিয়ে নেয়। তারপর অপর রুমে গিয়ে কেয়ার টেকার নজরুল ও রব্বানীকে বেধে ফেলে। পরে ডাকাতরা ৪টি রুমের আলমারি, সুকেচ, ওয়ারড্রব খুলে কাপড়চোপড় বিছানা তছনছ করে লুটে নেয় প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৩ লাখ টাকা।
বাড়ির মালিক মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন ও তার স্ত্রী রৌশনারা হোসেন জানান রাত ৩টার দিকে মুখোশধারী ডাকাতরা আমাকে ও আমার স্ত্রীকে দরজার বাহির ঢেকে উঠায়। পরে আমাদের চাপাতি লোহার রড ও চাকু দিয়ে জিম্মি করে চাবি ছিনিয়ে নিয়ে যায়। পরে ৪টি রুমের সকল জিনিস পত্র খুলে স্বর্ণ ও নগদ টাকা সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে। পরে ৯৯৯ ফোন দেয়ার পর থানার ওসি আমার বাড়িতে পরিদর্শনে আসেন। তবে ডাকাতেরা কিভাবে ঘরে ঢুকেছে তা বলতে পারেনি।
সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর পূর্বে একই ইউনিয়নের ডালিপাড়া গ্রামের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নূর উজ্জামানের বাড়িতে ও ডাকাতরা হানা দেয়। তবে এ বাড়ি থেকে ডাকাতেরা কিছুই নিতে পারেনি।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451