শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের একটি বাড়ি থেকে শতাধিক সাপ উদ্ধার, মালিককে পাওয়া গেল মৃত

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে ১০০টিরও বেশি সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু ছিল বিষাক্ত। বাড়ির মালিককে ভেতরে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার কয়েক দিন পর সাপগুলো সেখান থেকে সরানো হয়।

একটি অত্যন্ত বিষাক্ত ব্ল্যাক মাম্বা, গোখরা এবং র‍্যাটল স্নেকসহ কমপক্ষে ১২৪টি সাপ নর্থ ক্যারোলাইনার একজন সাপ বিশেষজ্ঞকে দিয়ে অপসারণ করা হয়।

ডেভিড রিস্টন নামের বাড়ির মালিককে বুধবার একজন প্রতিবেশী মৃত অবস্থায় পান।

তাঁকে দীর্ঘ সময় না দেখায় ওই লোক খোঁজ নিতে গিয়েছিলেন। তিনি রিস্টনকে রান্নাঘরের মাঝখানে পড়ে থাকতে দেখেন। ডেভিড রিস্টনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। তদন্তকারীরা খুনের আলামত বা কোনো সন্দেহজনক কিছু দেখেননি।
মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে। তবে সূত্র জানিয়েছে, রিস্টনের শরীরে সাপে কাটার চিহ্ন দেখা গেছে। তাঁর বাড়িতে সাপ রাখার জন্য অনুমতি ছিল, তবে বিষাক্ত সাপ নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451