বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জ্যৈষ্টপুরা গ্রামে গোয়ালঘরে পাওয়া গেল ২ হাজার লিটার মদ

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্টপুরা গ্রামের একটি গোয়ালঘর থেকে ২ হাজার লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় দুই উপজাতিকে আটক করা হয়।

আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গ্রামের সুব্রত চক্রবর্তীর গোয়ালঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি এ মদ উদ্ধার করে পুলিশ।

এ সময় রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় খোলা জঙ্গল মগপাড়ার অংক্যই মারমার ছেলে আদামং মারমা (৩৪) ও একই এলাকার চিংসানু মারমার ছেলে উলামং মারমাকে (৩৮) আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেকুল ইসলাম এ অভিযানের নেতৃত্বে ছিলেন জানিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451