রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে
ফাইল ছবি

জমি সংক্রান্ত এক মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

২০১৮ সালের ৮ অক্টোবর এবং চলতি বছরের ২১ জুন হাইকোর্টের অন্তর্বর্তী নিষেধাজ্ঞা অমান্য করায় কেন তাদের বিরুদ্ধে অদালত অবমাননার অভিযোগ আনা হবে না, এক সপ্তাহের মধ্যে তার জবাবও দিতে বলা হয়েছে।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

মেয়র জাহাঙ্গীর ছাড়া রুল জারি হওয়া বাকি তিনজন হচ্ছেন— জয়দেবপুরের পাইনশাল গ্রামের আলফাজ, পশ্চিম ডগরী গ্রামের হারুনুর রশিদ ওরফে ঠাণ্ডু ও বি কে বাড়ী গ্রামের ফজলুল হক।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবুল কালাম আজাদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জোনরেল অমিত দশ গুপ্ত।

১৯৮৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন সময় গাজীপুরের জয়দেবপুরের বিকেবাড়ী মৌজায় ১৬.৬৬ একর জমি কিনে সেখানে আবাদ করে আসছিলেন ঢাকার গুলশানের বাসিন্দা আশরাফ উদ্দিন আহমেদ।

কিন্তু ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস আশরাফ উদ্দিন আহমেদের ওই জমির নামজারি বাতিল করে নোটিস দেয়। তাতে বলা হয় আশরাফ উদ্দিন আহমেদের ভোগদখল কর জমি খাস, অর্পিত ও বন বিভাগের ভূমির অন্তর্ভূক্ত। যে কারণে নামজারি বাতিল করে এ জমি মূল খতিয়ানভুক্ত করা হয়েছে।
পরে ২০১২ সালের ১৭ এপ্রিল অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনের ১০ ধারা অনুযয়ী গেজেটের মাধ্যমে এ জমি তফসিলভুক্ত করা হয়।

এর বিরুদ্ধে ২০১৩ সালে মামলা করেন আশরাফ উদ্দিন আহমেদ। ২০১৬ সালের ১৭ অক্টোবর ট্রাইব্যুনাল এ জমি অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনের তফসিলভুক্তি থেকে অবমুক্ত করে আশরফ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে ২০১৭ সালের ১২ অক্টোবর সে আপিল খারিজ করে দেয় সম্পত্তি প্রত্যার্পন ট্রাইব্যুনাল। আদালতের ওই আদেশের পর নামজারি সংশোধন করার আবেদন করেন আশরাফ উদ্দিন আহমেদ।

কিন্তু তা না করায় স্থানীয় ভূমি অফিসের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জমির মালিক আশরাফ উদ্দিন আহমেদ।

হাইকোর্ট ২০১৮ সালের ৮ অক্টোবর রুলসহ আদেশ দেন। ওই জমিতে বিবাদীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে পরবর্তী তিন মাস আশরাফ উদ্দিন আহমেদের শান্তপূর্ণ অবস্থান নিশ্চিত করতে বলা হয় আদেশে।

আশরাফ উদ্দিনের অভিযোগ, উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে জাহাঙ্গীর আলমের নির্দেশে আলফাজ, হারুনুর রশিদ ওরফে ঠাণ্ডু ও ফজলুল হক গত ১৯ জুন ওই কৃষি খামারে জোর করে ঢুকে খামারের ব্যবস্থাপককে ‘হুমকি’ দেয় এবং ধান কাটতে ‘বাধা দেয়’।

এ বিষয়ে গত ১ জুলাই জয়দেবপুর থানায় সাধারণ ডায়রি (জিডি) করার পর ১৮ আগস্ট মামলা করেন জমির মালিক আশরাফ উদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দল থেকে আজীবন বহিষ্কৃত হয়েছেন। তিনি মেয়র পদে থাকবেন কিনা দু একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451