শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

ঝিনাইদহে সবজির বাজারে আগুন দিশেহারা এলাকাবাসী !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৩০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে সবজির দাম বেড়েই চলেছে দিনের পর দিন। আর এতে দিশেহারা

হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, অতিরিক্ত বৃষ্টির

কারণে বেশ কিছু ক্ষেতের সবজি নষ্ট হয়েছে। আর এতে দাম বেড়ে গেছে

বাকি সবজির।

ডাকবাংলা বাজারের কৃষক আবুল হোসেন জানালেন, অতিবৃষ্টিতে তার

সবজি ক্ষেতের ৭০ ভাগই নষ্ট হয়েছে। এছাড়া তার এলাকার বেগুন, পটল, ঝিঙা

সব খেতই ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের ঝিনাইদহ জেলার উপ-পরিচালক শাহ মো.

আকরামূুল হক জানান, শ্রাবণ মাসের শেষ থেকে সবজির ফলন কমে যাওয়ায়

স্বাভাবিকভাবেই দাম বাড়ে।

সরেজমিনে ঝিনাইদহ জেলার চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের ওয়াবদা কাচাঁবাজার,

ভাটই, গাড়াগঞ্জ, ডাকবাংলা, শেখপাড়া, হলিধানী ও বিষয়খালি বাজার ঘুরে

দেখা গেছে, প্রতি কেজি ঢেড়শ ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে বেড়ে

৩৫ টাকা, বেগুন ও মুখীকচু ৩৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা, পটল ৩০-৪০

টাকা থেকে ৫০ টাকা, করলা ৫০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, সসা ৩৫

টাকা থেকে বেড়ে ৪৫ টাকা, ঝিঙা ২৫ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা,

প্রতিটি চালকুমড়ার জালি ২৫ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা, লাউ প্রতিটি

৩৫ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা ও লালশাক প্রতি আটি (বান্ডিল) ১০ টাকা

থেকে বেড়ে ১৮ টাকায় বিক্রি হচ্ছে।

তবে কাচামরিচ প্রতি কেজি ৭০-৯০ টাকা আর পেঁয়াজের দাম ৫০ টাকা

থেকে কমে ৪০ টাকায় দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ঝিনাইদহ সদরে চালের বাজারে গিয়ে দেখাগেছে, আঠাশ,কাজল

লতা,স্বর্ন,রতœা,বাইশ,লাল স্বর্ন চাউল প্রতি বস্তায় ৬৫০-৮৫০ টাকা দাম

বেড়েছে ।

এলাকাবাসীরা সাংবাদিককে জানিয়েছে, ঝিনাইদহের বাজার মনিটরিং

করার কোন ব্যাবস্থা নাই, যেকারনে ঝিনাইদহের বাজারগুলোতে পন্যের দাম

দোকানের মালিকরা ইচ্ছেমত বাড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451