রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

রামেক করোনা ইউনিটে আরও ১০ জনের প্রাণ গেল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১০ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে রবিবার (২০ জুন) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

এদের মধ্যে একজন করোনায়, নয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ দশজনের মধ্যে সাতজনেরই বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া দুজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নওগাঁর বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১০ জন মারা গেছেন। এদের মধ্যে সর্বোচ্চ দুজন করে মারা গেছেন ৩, ২৯/৩০ নম্বর ওয়ার্ডে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন একজন। এ ছাড়া একজন করে মারা গেছেন। এ ছাড়া একজন করে মারা গেছেন ১, ১৫, ১৬, ২২, ২৫, ৩৯/৪০ নম্বর ওয়ার্ডে।

এই এক দিনে করোনা সংক্রমণে মারা গেছে একজন। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একই দিনে হাসপাতালে মারা গেছে আরও নয়জন। এদের মধ্যে সাতজন রাজশাহীর, একজন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন নওগাঁর বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩০৯ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিল ৩৭৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৬ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬২ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৪৯ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ৩৮ জন।

এদিকে শনিবার (১৯ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৬৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৪৫ ও রামেক ল্যাবে ২৩৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষার অনুপাতে নওগাঁয় সবচেয়ে বেশি ৫৯ দশমিক ৪৬ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এ ছাড়া রাজশাহীতে ৪৬ দশমিক ৯৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৩১ দশমিক ৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451