বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোজিনার ফেসবুক আইডি ও জিমেইল আইডি অবৈধভাবে নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও জিমেইল আইডি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিজের আইডিতে তিনি নিজেই প্রবেশ করতে পারছেন না। গতকাল মঙ্গলবার রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম রাজধানীর শাহজাহানপুর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘রোজিনা ইসলাম গত সোমবার রাতে হঠাৎ দেখতে পান তাঁর ফেসবুক চালু। অথচ ১৭ মে রোজিনা নিজেই তাঁর ফেসবুক আইডিটি বন্ধ করে রেখেছিলেন। এখন রোজিনা তাঁর নিজের আইডিতে ঢুকতে পারছেন না। জিমেইলেও ঢুকতে পারছে না।’

মনিরুল ইসলাম বলেন, ‘রোজিনার শঙ্কা, কেউ অসৎ উদ্দেশ্যে তাঁর ফেসবুক আইডি ও জিমেইল আইডি অবৈধভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। রোজিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আমি এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে থানায় জিডি করেছি।’

জিডিতে বলা হয়, ১৭ মে রোজিনা তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় (ডি-অ্যাকটিভেড) করেছিলেন। বর্তমানে কে বা কারা রোজিনার আইডিটি চালু করে রেখেছে। তাতে রোজিনা প্রবেশ করতে পারছেন না। তাঁর জিমেইল আইডিতেও প্রবেশ করতে পারছেন না।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ফেসবুক ও জিমেইল আইডির বিষয়ে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451