বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাবনায় ট্রাকচাপায় প্রাণ হারাল মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। উপজেলার তারাবাড়িয়া বাজার এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়।

নিহতরা হলো সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের আলমগীর হোসেন (৩৬) ও তাঁর মেয়ে সিনহা (৬)। আহত হয়েছেন আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (৩০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। পরে তারাবাড়িয়া বাজার এলাকার কাছে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে ফোনে কথা বলছিলেন তিনি। এ সময় বালু পরিবহণ করা একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর ও তাঁর মেয়ে সিনহা মারা যায়। এ সময় আহত হন আলমগীরের স্ত্রী নাসরিন খাতুন। তাঁকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, দুর্ঘটনার পরই ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451