রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

করোনায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৭ : স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৩৪৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৩২৭ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৪৩ হাজার ৩৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪৭৫ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৯১ হাজার ৩৬৭ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে ১৪ হাজার ৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ২১২টি। এ পর্যন্ত দেশে মোট ৩৯ লাখ ৪৭ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন সাতজন মৃত্যুবরণকারীর মধ্যে সবাই পুরুষ। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৩২১ জন ও নারী দুই হাজার ২৮ জন।

এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও বাকি ছয়জন ষাটোর্ধ্ব। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ছয়জন এবং চট্টগ্রাম বিভাগের একজন। তাঁরা সবাই হাসপাতালে মারা গেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451