বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নড়াইলে স্কুলছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, দুই যুবককে গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে

নড়াইলের কালিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পৌর এলাকার উথালী গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে গতকাল রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামিদের মধ্যে তিনজন হলেন নিশান শেখ, বাপ্পী শিকদার ও জাহাঙ্গীর। এর মধ্যে নিশান শেখ ও বাপ্পী শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে এবং জাহাঙ্গীর পলাতক রয়েছেন। এ ছাড়া আটক দুজন হলেন নাইম শেখ ও সুজা মোল্লা।

পুলিশ ও কিশোরীর পরিবারের সদস্যেরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহূর্তে ওই কিশোরী তাদের ছাগল আনার জন্য বাড়ি থেকে বের হয়। পথে ফাঁকা জায়গায় গেলে ছয়জন তাকে ধরে ঘটনাস্থলে নিয়ে যায়। পরে ধর্ষণের পর তাকে সেখানেই ফেলে রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়। ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, তিনজন ধর্ষণ করার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফিরলে সে বাড়ি চলে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা কালিয়া থানার পরিদর্শক (অপারেশন) মো. আমানউল্লাহ আল বারী জানান, এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451