শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলারোয়া উপজেলায় জমির বিরোধে চাচাতো ভাইয়ের ‘লাঠির আঘাতে মৃত্যু’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আমজেদ গাজী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার দেয়ারা ইউনিয়নের মাঠপাড়া গ্রামে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির জানান, মাঠপাড়া গ্রামের আমজেদ গাজী ও তাঁর চাচাতো ভাই আনসার গাজীর মধ্যে এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই জমি নিয়ে আদালতে মামলাও হয়েছে।

ওসি আরো জানান, আজ সকালে আমজেদ গাজী ওই জমিতে চাষ করতে গেলে প্রতিপক্ষ আনসার গাজী ও তাঁর লোকজন তাতে বাধা দেয়। এ নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে মারামারি লেগে যায়। একপর্যায়ে আনসার গাজীর বাঁশের লাঠির আঘাতে আমজেদ গাজী ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451