সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

মহাসিন- স্ত্রী কিয়া, শাশুড়ি ও শ্যালিকাকে যৌতুক দাবিতে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ বার পড়া হয়েছে

যৌতুক দাবিতে স্ত্রী, শাশুড়ি, শ্যালিকাকে রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটেছে সাভারের গেন্ডা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম মহাসিন। পেটানোর অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন অভিযুক্ত ব্যক্তির শাশুড়ি মা তছিরুন বেগম (৪০)। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার এজাহার ও নির্যাতনের শিকার ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, গেন্ডা এলাকার কিয়া মনির (১৯) বিয়ে হয় মশিউর খন্দকারের ছেলে মহাসিনের সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই মহাসিন স্ত্রী কিয়া মনির কাছে যৌতুক দাবি করেন। কিয়া মনি বাবার বাড়ি ও চাকরির টাকা থেকে ৬ লাখ ও সাধ্যমতো স্বামীর চাহিদা পূরণ করেছেন। কিন্তু দিনে দিনে মহাসিনের যৌতুকের চাহিদা বাড়তেই থাকে। বুধবার রাতে মহাসিন স্ত্রীর কাছে আবারও যৌতুকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মহাসিন ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে কিয়া মনি, শাশুড়ি তছিরুন বেগম (৪০), শালিকা রিয়া মনি( ১৩), বাড়ির ভাড়াটিয়া সালাউদ্দিন (৩০), সাহা জালাল (২৬), মোতালেবকে (২৮) সহ মোট ৭ জনকে পেটান।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক  জানান,  এই ঘটনায় তদন্ত চলছে। এর আগে ৬ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে থানার  এজাহার দিয়েছে গৃহবধূর পরিবার। সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451