সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

দিনাজপুরের বিরামপুর সীমান্তে মাদক চোরাকারবারীর মধ্যে সংঘর্ষ, আহত ৩

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ২৮৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা দাউদপুর সীমান্তে দুদল মাদক চোরাকারবারির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয়সহ তিনজন বাংলাদেশি আহত হয়েছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এবং দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হেলাল উদ্দীনের সত্যতা নিশ্চিত করেছেন। তবে আহত কারো নাম তিনি বলতে পারেননি।

বিজিবি, পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ জুমার নামাজের সময় ওই সীমান্তে কাটলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মইনুল ইসলাম ও ভারতের হিলি থানার জামালপুর এলাকার আব্দুল আলীমের সঙ্গে মাদকের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ভারতীয় একজন ও বাংলাদেশি দুজন গুরুতর আহত হন। এ নিয়ে ওই সীমান্তে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হেলাল উদ্দীন জানান, ঘটনা শোনার পর সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষপকে জানানো হয়েছে। পাশাপাশি বিএসএফকের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।

এদিকে, যোগাযোগ করা হলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস হাসান টিটোকে ফোনে পাওয়া যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451