সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

আলামিন প্রেমিকার ধারের টাকা শোধ করতেই ছিনতাই ও ব্যবসায়ীকে হত্যা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৯৬ বার পড়া হয়েছে

প্রেমিকার কাছ থেকে নেওয়া ধারের টাকা শোধ করতেই নাটোরের নলডাঙ্গা উপজেলার সার ব্যবসায়ী অরুণ শর্মাকে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিলেন কলেজছাত্র আলামিন। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

সংবাদ সম্মেলনের পুলিশ সুপার জানান, গত ২১ নভেম্বর রাতে দোকান বন্ধ করে টাকাসহ বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী অরুণ শর্মা। পথে তাঁকে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেন একই এলাকার কলেজছাত্র আলামিন। পুলিশের অভিযানে রাজশাহীর একটি ছাত্রাবাস থেকে আটক হন আলামিন। সেখান থেকে জব্দ করা হয় দুই লাখ ১৩ হাজার টাকা। আটকের পর গতকাল রোববার তাঁকে আদালতে পাঠানো হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আলামিন জানান, প্রেমিকার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন তিনি। সেই টাকা অনলাইনে জুয়া খেলে হেরে গিয়েছিলেন। সেই টাকা শোধ করতেই ব্যবসায়ী অরুণকে হত্যা ও টাকা ছিনতাই করেন।

এদিকে, ব্যবসায়ী অরুণ শর্মাকে হত্যাকারী আলামিনের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে আজ সোমবার সকালে নলডাঙ্গা বাজারে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451