শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

শিশু ধর্ষণের দুই সপ্তাহের মধ্যে রায় ঘোষণা, আসামির যাবজ্জীবন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৩৯ বার পড়া হয়েছে

বাগেরহাটে শিশু ধর্ষণের ঘটনার দুই সপ্তাহের মধ্যে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে একমাত্র আসামি আবদুল মান্নান সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই রায় ঘোষণা করেন।

এর আগে রোববার শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকে দিন ধার্য করেছিলেন। দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলায় এত দ্রুত সময়ে বিচারপ্রক্রিয়া শেষের নজির নেই বলে জানিয়েছেন স্থানীয় আইনজীবীরা। তাঁরা এই রায়কে ঐতিহাসিক বলেছেন।

আসামি আবদুল মান্নান সরদার বাগেরহাটের মোংলা উপজেলার একটি ভূমিহীন আশ্রয় প্রকল্প এলাকার বাসিন্দা।

মামলার নথি থেকে জানা গেছে, পিতৃহারা ৭ বছরের এক শিশু মামার কাছে থাকে। ৩ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে পঞ্চাশোর্ধ্ব মান্নান শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হলে রাতেই মেয়েটির মামা বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ওই রাতেই তাঁকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন মোংলা থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত মুখার্জি। তিনি ১৬ জনকে সাক্ষী রেখে ৮ দিনের মাথায় ১১ অক্টোবর মান্নানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-আদালতের বেঞ্চ সহকারী গোপাল চন্দ্র পাল বলেন, মামলাটি স্পর্শকাতর হওয়ায় জুডিশিয়াল আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ পাঠায়। ১১ অক্টোবর মামলাটি আমলে নিয়ে পরের দিন অভিযোগ গঠন করেন আদালত। ১৩ ও ১৪ অক্টোবর পুলিশ, চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ১৫ অক্টোবর আদালত আসামির আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য নেন। রোববার যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451