বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাম্পের করোনা শনাক্তে উপবাস তেলেঙ্গানার এক যুবক, হৃদরোগে প্রাণ গেলো

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩২২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় খবরের শিরোনামে এসেছিলেন তেলেঙ্গানার এক যুবক। তিনি ট্রাম্পের অন্ধ ভক্ত। বাড়িতে মার্কিন প্রেসিডেন্টের মূর্তি তৈরি করে পূজা করতেন। ট্রাম্পের করোনা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। তার আরোগ্য কামনায় শুরু করেছিলেন উপবাস। শেষপর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বুসসা কৃষ্ণ রাজু নামের ওই যুবক।

কৃষ্ণ রাজুর বন্ধুরা জানাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছিলেন রাজু। এক ঘনিষ্ঠ বন্ধু জানান, ‘‘রাজু গতবছরই ট্রাম্পের ছ’ফুট মূর্তি বানিয়েছিল বাড়িতে। নিয়মিত পূজা করত। ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছিল। তারপর থেকেই বহু বিনিদ্র রাত্রি কাটিয়েছে ও। উপবাস করে মার্কিন প্রেসিডেন্টের আরোগ্য কামনা করছিল গত তিন-চার দিন ধরে। রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ওর মৃত্যু হয়েছে।’’

গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের ভারত সফরের সময় শিরোনামে এসেছিলেন রাজু। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি তার ট্রাম্প-ভক্তির কথা জানানোর সময় বলেছিলেন, ‘‘আমি চাই ভারত ও আমেরিকার সম্পর্ক সব সময় মজবুত থাকুক। প্রতি শুক্রবার আমি ট্রাম্পের দীর্ঘ জীবন কামনা করে উপোস করি। কোনও কাজ করতে যাওয়ার সময়ে আমার কাছে ট্রাম্পের ছবি থাকে। আমি তার কাছে প্রার্থনা জানিয়ে কাজ শুরু করি।’’ এমনকি, ট্রাম্পের দু’দিনের ভারত সফরের সময় তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করারও আরজি জানিয়েছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451