মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাইকগাছার কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৩৪ বার পড়া হয়েছে
কপিলমুনি প্রতিনিধি:: মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকাল ৫.৩০ মিনিটে পাইকগাছার কপিলমুনি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা ও অন্য ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সরকার নির্ধারিত মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় করার পরামর্শ প্রদান করেন।
পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চাউল ব্যবসায়ী স্বপন সাহাকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ১ হাজার টাকা ও জাকির হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিক শেখ জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া চাউল ব্যবসায়ী আছির উদ্দিন ও ভোজ্য তৈল প্রস্তুত কল মালিক খায়রুল ইসলামকে পণ্যের গুনগতমান বজায় রেখে বাজারজাত করার জন্য নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, নিরাপদ খাদ্য পরিদর্শক ও সেনেটারী কর্মকর্তা উদয় কুমার মন্ডল, ভ্রাম্যমাণ আদালতের পেসকার দীপঙ্কর মল্লিক, পাইকগাছা থানা পুলিশের এসআই মোল্লা নাজির হোসেন, কনেস্টবল মোঃ আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক এস এম আব্দুর রহমান ও প্রবীর জয়।
DSp

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451