মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ব্রাজিলে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়াল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩৪০ বার পড়া হয়েছে

লাতিন আমেরিকার দেশে ব্রাজিলে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল বুধবার দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়ায়।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ব্রাজিলে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর মোট সংখ্যা ৫০ লাখ ৬৯৪।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ব্রাজিলে করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ২২৮।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থান তৃতীয়।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৭৫ লাখ ৪৯ হাজার ৭৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃতের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৮২৮।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৬৮ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সামাজিক দূরত্বসহ অন্যান্য বিধি উপেক্ষা করা হচ্ছে।

দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ফেডারেল ইউনিভার্সিটি অব রিও ডি জেনেরোর মহামারি বিশেষজ্ঞ রবার্তো মেদরোনহো বলেন, করোনার সংক্রমণ অব্যাহত থাকা সত্ত্বেও সামাজিক দূরত্বের বিধি আরও শিথিল করছে কর্তৃপক্ষ। পরীক্ষার সংখ্যা বাড়ালে শনাক্তের সংখ্যা আরও বাড়বে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451