শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

বিকাশের নামে প্রতারণা, যশোরে আটক ৩

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২২ বার পড়া হয়েছে

বিকাশের মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তাঁরা দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছিল। এমন কী দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ হাজার ৫০০ টাকার অনুদানের অনেকের অর্থও হাতিয়ে নিয়েছে তারা।

বুধবার গভীর রাতে যশোর জেলার শার্শা থানার গোগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৬ সদর দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- যশোর কোতায়ালী থানার হামিদপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার আজম আকাশ (২০), মো. আব্দুল লতিফের ছেলে মো. আহসান কবীর রনি (২০) এবং একই জেলার চাঁদপাড়া গ্রামের মো. মশিয়ার রহমানের ছেলে মো. মুশফিকুর রহমান (২১)। এদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, একটি সিপিইউ, একটি মনিটর, পাঁচটি মোবাইল ফোন, আটটি সীমকার্ড ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, এ ঘটনায় যশোর জেলার কোতয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451