বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনার দাম কমল দেশের বাজারে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩১০ বার পড়া হয়েছে

দশ দিনের ব্যবধানে দেশের বাজারে সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ৪৫৮ টাকা কমেছে।  এতে ভালোমানের (২২ ক্যারেট) সোনার ভরিপ্রতি সর্বোচ্চ দাম পড়বে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার পর্যন্ত এই মানের সোনার বাজারদর ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

শুক্রবার বাংলাদেশ জুয়েলারি সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর খবর গণমাধ্যমে জানানো হয়। নতুন মূল্য শুক্রবার দুপুর ২টা থেকেই কার্যকর হয়েছে। সর্বশেষ সোনার দাম চলতি বছরের ১৩ আগস্ট সাড়ে তিন হাজার টাকা কমানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে ব্যাপক উত্থান-পতনের মধ্যেও দেশীয় ব্যবসায়ীদের মন্দা কাটাতেই দাম কমানো হয়েছে বলে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়।

নতুন দাম অনুসারে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ১০৯ টাকা। শুক্রবার পর্যন্ত বিক্রি হয়েছে ৭০ হাজার ৫৬৭ টাকা। দাম কমানো হয়েছে এক হাজার ৪৫৮ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬০ হাজার ৩৬১ টাকা, যা ছিল ৬১ হাজার ৮১৯ টাকা। ভরিতে কমেছে এক হাজার ৪৫৮ টাকা।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫০ হাজার ৩৮ টাকা। শুক্রবার পর্যন্ত সনাতন হিসাবে প্রতি ভরির দাম ছিল ৫১ হাজার ৪৯৬ টাকা। দাম কমেছে এক হাজার ৪৫৮ টাকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451