বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর বিছানায়, রান্নাঘরে কুকুর, বিড়াল!

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ২৮৯ বার পড়া হয়েছে

খাবারের সন্ধানে রান্নাঘরে কুকুর। রোগীর বিছানায় শুয়ে আছে বিড়াল। বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) দেখা গেছে অস্বাস্থ্যকর এমনই সব দৃশ্য। কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা পরিষেবার অবস্থা কতটা বেহাল তা এ চিত্র থেকেই বোঝা যায়।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শুরুতে ৩১ শয্যাবিশিষ্ট হলেও জনগণের চাহিদার প্রেক্ষিতে ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু জনবল সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের অবস্থা শোচনীয়। প্রতিদিন চিকিৎসা নিতে আসা অসংখ্য রোগী নানা অব্যবস্থাপনার শিকার হন। স্বল্পসংখ্যক চিকিৎসকের মধ্যে আবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিক্যাল অফিসারের কর্মস্থলে অনুপস্থিতির কারণে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে।

হাসপাতালে কুকুর ও বিড়ালের অবাধ বিচরণ দীর্ঘদিন ধরে। রোগীদের শয্যার চারপাশে ঘুরে বেড়ায় বিড়াল। রোগীদের খাবারে মুখ দেয়। কিন্তু এ নিয়ে হাসপাতালের কারো কোনো মাথাব্যথা নেই। কেউ কুকুর তাড়ানোর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অথচ কুকুর ও বিড়াল অনেক রোগের জীবাণু বহন করে। তাছাড়া কুকুর জলাতঙ্ক রোগের ভাইরাস বহন করে। হাসপাতালের বিড়াল ডাস্টবিনে ঘোরে। সেখান থেকে জীবাণু নিয়ে বিছানায় উঠে বা খাবারে মুখ দিয়ে জীবাণু ছড়াতে পারে। এছাড়া বিড়ালের আঁচড় থেকেও রোগ হতে পারে।

হাসপাতালের মেঝেতে ছড়ানো নানা ময়লা-আবর্জনা। বেডগুলো এলোমেলো। বেডে বিছানো কাপড়গুলো অপরিষ্কার, ময়লা ও রক্তমাখা। সব সময়ই এমন থাকে। বিছানা রোগীদের পরিষ্কার করতে হয়। মেঝেতে কাগজ, তুলা, গজ, ব্যান্ডেজ, ওষুধের প্যাকেট ছড়ানো অবস্থায় পড়ে আছে। আর শৌচাগারের সামনে দিয়ে সবাইকে নাকে কাপড় দিয়ে চলতে হচ্ছে। ওই অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন চরম বিপাকে।

রোগীরা জানিয়েছেন, কুকুর ও বিড়াল সময়ে সময়ে হাসপাতালের কক্ষে এসে প্রবেশ করে। খাবারের সন্ধানে জিনিসপত্রে মুখ দেয়। কাপড় ও কাগজপত্র ধরে টানাটানি করে। কুকুরকে তাড়াতে গেলে কুকুরও তেড়ে আসে। হাসপাতালে চিকিৎসা নিতে এসে কুকুর, বিড়ালের এমন অবাধ বিচরণ দেখে তারা হতবাক হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি রোজিনা খাতুন বলেন, প্রধান ফটক হয়ে অফিস কক্ষ, জরুরি বিভাগ, স্টোর রুমের সামনে দিয়ে কুকুর কখন কিভাবে রান্নাঘরে ঢুকে পড়ে তা বুঝে উঠতে পারছি না। এর আগে কখনও এরকম হয়নি। কুকুর যেন এভাবে আর প্রবেশ করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. গাজী সালাহ উদ্দিন বলেন, আমি হাসপাতালের আবাসিকে থাকি না। আর এ বিষয়গুলো আমাকে কেউ বলেনি। আপনার মাধ্যমেই প্রথম জানলাম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451