শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনাভাইরাস: বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০টি রুটে ফ্লাইট অর্ধেকে নামিয়েছে বিমান

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩৩২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০টি আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা কমিয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন জানান, আজ সোমবার থেকে এটি কার্যকর হচ্ছে।

মোকাব্বির হোসেন বলেন, করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাই কুয়ালালামপুর, কাঠমাণ্ডু, কলকাতা, দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, জেদ্দা, মদিনা, কুয়েত রুটে ফ্লাইটের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। আগে এসব রুটে প্রতি সপ্তাহে ১৪২টি ফ্লাইট পরিচালনা করত বিমান। এটি কমিয়ে এখন থেকে এই ১০টি রুটে সপ্তাহে ৬৮টি ফ্লাইট চলবে। বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। যাত্রীরা চাইলে টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারেন। অথবা পরিস্থিতি স্বাভাবিক হলে আসন খালি থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন তাঁরা।

এর আগে বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা দেয় কাতার। নিষেধাজ্ঞার কারণে আজ থেকে মধ্যপ্রাচ্যের এই দেশে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিমান।

রয়টার্স জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বাংলাদেশসহ চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড থেকে ভ্রমণকারীদের কাতারে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৫ জন।

কাতারের এই সিদ্ধান্তের আগে করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ঘোষণা করে কুয়েত। দেশটির সিভিল অ্যাভিয়েশন বিভাগ গত শুক্রবার এ নির্দেশনা দেয়।

কুয়েতের সিভিল অ্যাভিয়েশন বিভাগ জানায়, বাংলাদেশ, মিসর, ভারত, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের সঙ্গে কুয়েতের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে। এ কারণে গত ৭ ও ১০ মার্চের দুটি ফ্লাইট বন্ধ করে বিমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451