বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

কারো সঙ্গে এক রাত কাটিয়েছ? সারাকে প্রশ্ন কারিনার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নোতুন প্রজন্মের লভ স্টোরিতে আগের তুলনায় বহু টুইস্ট এসেছে। তবু ভালোবাসা একই থেকে গেছে। আগে নারীদের চাহিদা পূরণের ক্ষেত্র ছিল সীমাবদ্ধ। অনেকটাই পরমুখাপেক্ষী। এখন তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে পারেন তাঁরা কী চান। এই অধিকার বোধ থেকেই হয়তবা স্পষ্ট ভাষায় সারা আলি খান জানালেন তাঁর কী ধরনের ছেলে পছন্দ?

ভ্যালেন্টাইনটস ডে-তে আসছে সারা আলি খানের নতুন ছবি ‘লাভ আজ কাল’ ছবিটি। ইমতিয়াজ আলির এই ছবি প্রেম ভরপুর তা ট্রেলার দেখেই স্পষ্ট। ছবির প্রোমোশনও চলছে জোর কদমে। আর সেকারণে করিনার শো- ‘What Women Want’-এ হাজির হয়েছিলেন সারা।

কারিনা-সারাকে নিয়ে আলোচনা সবসময়ই চলতেই থাকে। তবে সব নিন্দুকের মুখ বন্ধ করে দিলেন কারিনা। সারাকে ওয়েলকাম জানাতে তিনি বললেন, এই শোতে শুধু তাঁর একজন পরিবারের সদস্যরই আসা বাকি ছিল এবার সেটাও পূরণ হয়ে গেল। স্বভাবতই সারার সঙ্গে জমে গেল আড্ডা। সারা ভীষণ বুদ্ধিমতী, সত্যিকথা বলতে সে ভয় পায় না। এমন কথা বহুবার বলতে শোনা গেছে কারিনা কাপুর খানকে।

বাস্তবে কেমন ছেলে পছন্দ সারার?  সারার কথায়, যার রসবোধ আছে, যে মানুষ হিসাবে বেশ মজার এমন কাউকেই তাঁর পছন্দ। এমনকি সেই ব্যক্তি খুব সুন্দর দেখতে না হলেও চলবে। সারার কথায়, তাঁর এমন ব্যক্তিই পছন্দ যাকে দেখিয়ে তিনি গর্বের সঙ্গে বলতে পারবেন এই ব্যক্তিটি শুধুই তাঁর। সোশ্যাল মিডিয়ায় সারা ও করিনার এই কথোপকথনের ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশ্ন সারা কিংবা কারিনা কি তবে কার্তিক আরিয়ানের ইঙ্গিতই দিচ্ছেন?

এদিন প্রেম ভালোবাসা নিয়ে কথার ফাঁকেই তাঁর ‘লভ আজ কাল’ ছবির কথাও শেয়ার করেছেন সারা। ১১ বছর আগে সারার বাবা সাইফ ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ ছবিতে অভিনয় করেন। এতদিন পর ফের একবার পরিচালক এই ছবি নতুনভাবে তৈরি করেছেন। তবে এটি কোনও সিক্যুয়েল নয় বলেই জানান সারা। সেই সময়ের ভালোবাসার ধরন আর আজকের ভালোবাসার ধরনে বদল এসেছে।

আগের ছবিতে সাইফ অভিনয় করেছেন তাই তাঁর কাছে এই ছবিতে কাজ করা একটু চ্যালেঞ্জিংই ছিল বলে জানান সারা। তাছাড়া ইমতিয়াজ আলির ছবিতে কাজ করা নায়িকাদের সঙ্গে তাঁর তুলনা আসবেই তাই চাপ তো ছিলই বলে জানান সারা।

চটজলদি প্রশ্নোত্তর পর্বে সারাকে বেশকিছু প্রশ্ন করতে একটু ইতস্তত করছিলেন কারিনা। আবার আধুনিক পরিবারের দোহাই দিয়ে প্রশ্ন গুলো করেও ফেললেন বেবো। সইফের মেয়েকে শুভেচ্ছা জানালেন তাঁর আগামী ছবির জন্যও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451