বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩ চোরাকারবারি যশোরে ১১ কেজি সোনাসহ আটক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩৬২ বার পড়া হয়েছে

১১ কেজি ওজনের ৯৪ পিস সোনার বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো জাহিদুল ইসলাম, ইয়াকুব আলী ও দেলোয়ার হোসেন। যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট এলাকা থেকে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত সোনার দাম ৬ কোটি ৬০ লাখ টাকা। আজ সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক জাহিদুল ইসলাম যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে, ইয়াকুব আলী একই উপজেলার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ও দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে।

বিজ্ঞপ্তিতে যশোরের ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, বিজিবির সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গতকাল রাত আড়াইটার দিকে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট এলাকায় বেনাপোল সীমান্তমুখী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৪৩-৪২২৯) তল্লাশী চালায়। এ সময় তারা প্রাইভেটকার থেকে ৯৪ পিস সোনার বার উদ্ধার করে। যার ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম। উদ্ধার হওয়া সোনার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।

তিনি আরো জানান, আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে উক্ত স্বর্ণের বারগুলি শ্যামলী, ঢাকা হতে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451