মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর মডেল থানা পুলিশ বালিয়াডাঙ্গা এলাকায় মরদেহটি উদ্ধার করে। ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ভাটোপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে আবদুর রাজ্জাক (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় বছর পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজ্জাক কোমরে আঘাতপ্রাপ্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। শুক্রবার ভোরে তার পিতা নামাজ পড়তে যাবার সময় ঘরে ঝুলন্ত অবস্থায় আব্দুর রাজ্জাকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের চাচা মনিরুল ইসলাম জানান, আহত হওয়ার পর থেকে রাজ্জাক হতাশায় ভুগছিল। একপর্যায়ে সে আত্মহত্যা করে বলে মনে হচ্ছে।

সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক আবু হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451