বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিখোঁজের চার দিন পর অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর আবদুল মান্নান মিয়া (২২) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নাজিরচর এলাকার একটি পুকুর থেকে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে যাত্রী নিয়ে গজারিয়ার সোনালি মার্কেট থেকে জামালদী বাসস্ট্যান্ডে যান মান্নান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন তাঁর মা খাদিজা বেগম গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলা, হাত-পায়ের রগ কাটা ছিল। পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতেই তাঁকে হত্যা করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তির মা পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451