বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খাওয়ার পর যে কাজগুলো কখনো করবেন না

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩১ বার পড়া হয়েছে

দুপুরে ডায়েট মেনে খাচ্ছেন, রাতেও বেশ নিয়ম মেনেই খাওয়াদাওয়া করছেন, তা সত্ত্বেও শরীর যেন কিছুতেই ভাল যাচ্ছে না। শরীর ভাল রাখতে কী করবেন, বুঝে উঠেতেই যেন পারছেন না। এমন যদি হয়, তাহলে দুপুরে, রাতে কিংবা সকালে যে কোনও সময় ভরপেট খাওয়াদাওয়ার পর বেশ কিছু নিয়ম মেনে চলুন।

যেমন খাওয়ার পর পরই কখনও ধূমপান করবেন না। খাওয়ার পর যদি আপনি ধূমপান করেন, তাহলে যে প্রয়োজনীয় জিনিস আপনার শরীরে প্রবেশ করেছিল, তার পুষ্টিগুণ কিন্তু নামতে শুরু করে দেবে। তাই খাওয়ার পর সিগারেটকে বলুন না। গবেষকদের একাংশ বলছেন, খাওয়ার পর সিগারেট খেলে তা ক্যান্সারের প্রবণতা অনেকটাই বাড়িয়ে দেয়।

অনেকেরই খাওয়াদাওয়ার পর চা পানের অভ্যাস আছে। বিশেষত রাতের খাবারের পর। কিন্তু, খাওয়াদাওয়ার পর চা খেলে হজমের গণ্ডগোল হয়। অনেকেরই ধারণা রয়েছে, খাওয়ার পর ফল নাকি ভাল। কিন্তু, খাওয়াদাওয়ার পর ফল খাওয়ার অভ্যেসও সঠিক নয়। যদিও আপনার হজমের গণ্ডগোল, লিভারের সমস্যা থাকে, তাহলে কখনওই খাওয়ার পর (বিশেষ করে মিল বা ডিনার) ফল খাবেন না।

পেটপুরে খাবার পর কখনও সঙ্গে সঙ্গে ঘুমোতে যাবেন না। গবেষণা বলছে, খাওয়ার পর পরই ঘুমোতে গেলে, খাবার কম হজম হয়। ফলে, হৃদরোগের সম্ভাবনা প্রবল হয়। খাওয়ার পর স্নান করতে যাবেন না। এতেও শরীরের বেশ ক্ষতি হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451