সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

নখ দেখে বুঝে নিন শরীরে কোন রোগ বাসা বাঁধছে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬০ বার পড়া হয়েছে

নখের পেছনে এমন অনেকেই আছেন যারা দিনের অনেকটা সময় ব্যয় করে থাকেন। আবারও অনেকেই হাত ও পায়ের নখ সুন্দর করে সাজিয়ে তুলতে মোটা অঙ্কের টাকাও খরচ করেন। কিন্তু আপনি জানেন কি নখের বর্ণ দেখে আমাদের শরীরের ভিতরে ধীরে ধীরে বাড়তে থাকা নানা রোগের লক্ষণ বোঝা সম্ভব!

চলুন জেনে নেয়া যাক, কীভাবে নখ দেখে বুঝবেন শরীরে কোন রোগ বাসা বাঁধছে, সেই রোগের উপসর্গ-

১. নখে নীলচে দাগ: নখের গোড়ায় যদি হালকা নীলচে দাগ বা নীলচে আভা দেখতে পান তবে বুঝতে হবে শরীরে পরিমিত পরিমাণ অক্সিজেন পৌঁছাচ্ছে না। ঘটছে অক্সিজেনের ঘাটতি অর্থাৎ আপনি হয়তো অক্সিজেন স্বল্পতায় ভুগছেন। আপনাকে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত হবে। এছাড়াও ফুসফুস ও হার্টের যদি কোনও সমস্যা থেকে থাকে তবে নখের রঙ নীল হয়ে যায়।

২. নখের মাঝে দাগ: নখের মাঝখানে যদি আড়াআড়িভাবে দাগ থাকে তাহলে বুঝতে হবে যে শরীরের কোনও সমস্যা থেকে তা ভালো হওয়ার দিকে যাচ্ছে। এ কারণে নখের গঠন বাধা পাচ্ছে।

৩. হলদে ভাব: নখের মধ্যে যদি হলুদ দাগ থাকে তবে তা থেকে সমস্যা দেখা দিতে পারে। যেমন:- থাইরয়েড, জন্ডিস এর মতো রোগ হতে পারে। নখে ছত্রাকের আক্রমণ থেকেও হতে পারে। নখের রং যদি হলুদ হতে শুরু করে এবং ক্রমশ শক্ত মোটা হয়ে যায় তবে তা নখে ছত্রাকের আক্রমণ থেকে হতে পারে। অনেক সময় অতিরিক্ত নেলপলিশ পরার ফলেও এই সমস্যা দেখা দেয়।

৪. নখের চারপাশে গাঢ় দাগ: নখের চারদিকে যদি গাঢ় দাগের সৃষ্টি হয় তবে তা বুঝতে হবে যে লিভারের সমস্যার দিকে এগোচ্ছে। নখের ভেতরের অংশ সাদা হয়ে আসে এই অবস্থাতে।

৫. শুকনো নখ: যারা বেশি বেশি পানির কাজ করেন বা পানিতে বেশিক্ষণ ধরে থাকেন, যেমন সাঁতার কাটা প্রভৃতি তাদের হাতের নখ বেশি শুষ্ক হয়। ফলে তা ভঙ্গুরও হয়ে থাকে।

 

আ/আ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451