বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু ধর্ষণে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৩৮৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম হাবু খাঁ (৩০)। যাবজ্জীবনের পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। হাবু উপজেলার ডায়াখা গ্রামের বাসিন্দা। ২০১৬ সালের ২৬ জুন ধর্ষণের ওই ঘটনা ঘটে।

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ঘটনার সময় ওই কিশোরী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই দিন সকালে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায় সে। সেখানে কোনো শিক্ষার্থী না থাকায় সে বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়ি থেকে এক সহপাঠীকে ডাকতে যায়। পথে হাবু তাকে জাপটে ধরে ফসলি জমিতে নিয়ে ধর্ষণ করেন।

আবদুল হামিদ জানান, রায়ের সময় হাবু আদালতে উপস্থিত ছিলেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মেয়েটির বাবা এই মামলার বাদী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451