সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

লিভারকে গুরুত্বপূর্ণ ক্ষতির হাত থেকে বাঁচাতে করণীয়

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৩৮৭ বার পড়া হয়েছে

লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভার গ্লুকোজ সঞ্চয় করে রাখে। শরীরে শক্তি প্রয়োজন হলে লিভার এই সঞ্চিত গ্লুকোজের মাধ্যমে শক্তি সরবরাহ করে। কিন্তু শরীরের এ অঙ্গটি সুস্থ রাখতে কি করতে হবে সে সম্পর্কে আমাদের অনেকেরই পরিষ্কার ধারণা নেই।

তাছাড়া মানব দেহের অভ্যন্তরে যে প্রত্যঙ্গগুলো সবচেয়ে বেশি কর্মঠ তার মধ্যে একটি লিভার। এর যতটা যত্ন দরকার তা প্রদান করা হয় না। অস্বাস্থ্যকর জীবনযাপন এবং ভুল খাবার বাছাইয়ের কারণে বরং লিভারের ক্ষতিসাধন হয়।

যেনে নিন লিভারকে ক্ষতির হাত থেকে বাঁচাতে যা করবেনঃ-

১. শরীরের খারাপ কোলেস্টরেল কমাতে সাহায্য করে রসুন। রসুনের মধ্যে থাকা এনজাইম শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। তাই প্রতিদিন খাবারের তালিকায় রসুন রাখুন।

২. আপনার প্রতিদিনের খাবারের তালিকায় আপেল রাখুন। আপেল শুধু লিভার থেকে নয়, খাদ্যনালী থেকেও টক্সিন দূর করতে সাহায্য করে।

৩. টক দই লিভার সুস্থ রাখতে সাহায্য করে। আপনার দিনটি শুরু করতে পারেন দই খেয়ে।

৪. লেবু লিভার পরিষ্কার রেখে স্বাস্থ্য যেমন ভালো রাখে, তেমনি টক্সিন দূর করে ওজনও বশে রাখে।

৫. মৌসুমি ফল হিসেবে কালো জাম লিভারের জন্য অসাধারণ কার্যকর। লিভার সুস্থ রাখতে বেশি বেশি কালো জাম খান।

৬. লিভার খারাপ হলে বা শরীর থেকে টক্সিন দূর করতে প্রতিদিন করলা ও উচ্ছে খেলে দারুণ ফল পাবেন।

৭. রসুনের মতো কচি বাঁধাকপিতেও থাকে সালফার; যা লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র‌্যাডিকাল ড্যামেজ রুখতেও সাহায্য করে।

৮. পালং শাক, ব্রকোলি জাতীয় সবজি লিভার পরিষ্কার রাখে ও কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এগুলো খাওয়ার ফলে লিভারের সকল অংশের উন্নতি সাধিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451