সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ডিভাইস থেকে দূরে থাকুক আপনার শিশু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৪১২ বার পড়া হয়েছে

মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি ডিভাইসের প্রতি অনেক শিশুরই আসক্তি দেখা যায়। এটি একটি রোগের পর্যায়েই যেন চলে যাচ্ছে।

ডিভাইস বয়ে আনছে ধ্বংস, একমুখী হয়ে যাচ্ছে শিশুর মনোযোগ; শারীরকভাবে তেমন সক্রিয় না থাকার কারণে শিশু হয়ে পড়ছে স্থূল- এমনটাই মতামত বিশেষজ্ঞদের। এ বিষয়ে কথা বলেছেন

বিআরবি হাসপাতালে নবজাতক ও শিশু বিভাগের পরামর্শক

ডা. নাজমুন নাহার। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৯৪তম পর্বে সাক্ষাতকারটি প্রচারিত হয়।

প্রশ্ন : শিশুকে সুস্থ রাখতে করণীয় কী?

উত্তর : শিশুদের এখন যেই সমস্যাটি হচ্ছে সেটি হলো, ডিভাইসের প্রতি আসক্তি। দেখা যায়, শিশুকে বিভিন্ন ডিভাইস দিয়ে দিচ্ছে মা-বাবা। খাওয়ানোর জন্য দিচ্ছে, কিংবা নিজে কাজ করার জন্য দিচ্ছে। এতে শিশুটি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তার সব কিছুতেই দেরি হচ্ছে। সে মোবাইল নিয়ে থাকছে বা ট্যাব নিয়ে থাকছে। হয়তো মা-বাবা তাকে টিভি দেখতে দেয়। এতে তার মনোযোগটা একমুখি হয়ে যায়।

শিশুদের খেলাধুলা করতে হবে। তাদের সময় দিতে হবে। প্রয়োজনে তাদের নিয়ে খেলতে হবে। অবশ্যই খেলাধুলা করতে হবে। এর বিকল্প নেই। এতে করে শিশুটি আনন্দময় থাকবে এবং তার শরীরটাও ভালো থাকবে।

অনেক সময় দেখা যায়, ডিভাইস দিয়ে তাকে খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে। এতে শিশুটি স্থূল হয়ে যাচ্ছে। এটি বড় একটি সমস্যা। এখন এটি একটি রোগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451