সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

যশোরে ঘরের মাটি খুঁড়ে পাওয়া গেল কলেজছাত্র পল্লবের মরদেহ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৪৪০ বার পড়া হয়েছে

প্রায় এক মাস আগে নিখোঁজ হন যশোর সিটি কলেজের ছাত্র পল্লব (২০)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামের একটি ঘরের মাটি খুঁড়ে পল্লবের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পল্লব সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিকাশ চন্দ্র দত্তের ছেলে।

আজ রোববার দুপুর দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ও নিহত পল্লবের বাবা বিকাশ জানান, গত ১৪ অক্টোবর পল্লবকে তার বন্ধু অপূর্ব বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বিকাশের বাবা তাদের মোটরসাইকেলে বসুন্দিয়া বাজার পর্যন্ত পৌঁছে দেন। এরপর থেকে পল্লব নিখোঁজ ছিলেন।

পরে তার বাবা কোতোয়ালি থানায় জিডি করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার সকালের দিকে পল্লবের দুই বন্ধু জঙ্গলবাঁধাল গ্রামের অপূর্ব এবং জগন্নাথপুর গ্রামের ঈশানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে অপূর্বের নানা আজিজার রহমান মাস্টারের বাড়ির একটি ঘরের মেঝে খুঁড়ে পল্লবের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সহায়তা করার জন্য অপূর্বর নানিকে আটক করা হয়েছে।

আটককৃতরা জানিয়েছে, প্রেমের সম্পর্কে বিভেদ তৈরি করার জের ধরে প্রতিশোধ নিতে তারা পল্লবকে হত্যা করে লাশ পুঁতে রাখে।

এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451