মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে মানব পাচারকারী চক্রের ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০১৬
  • ৪৩১ বার পড়া হয়েছে

ঢাকা : রাজধানীর ফকিরাপুল ও রমনা এলাকা থেকে মানব পাচারকারী চক্রের ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের আটক করে ।

আটককৃতরা হচ্ছে-হোসেন ফাহিম (৩৭), মো: হারুনর রশিদ (৩৫), মো: আলমগীর ফরহাদ মিয়া (৪৪), মো: রাজ্জাক আলী খাঁন ওরফে রাজ (৩০), মো: মিরাজুল ইসলাম (২৫), মো: আলতাফ হোসেন (৫০)। এ সময় তাদের কাছ থেকে ৮ টি পাসপোর্ট ও নগদ ৭৬ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, সায়দুল ব্যাপারী নামে এক যুবককে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপন দাবী করা হচ্ছে। এই ব্যাপারে আসামীদের বিরুদ্ধে র‌্যাব-৩ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পরে র‌্যাব অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে পল্টন থানাধীন ফকিরাপুল এলাকায় কিছু দালাল চক্র সাধারণ মানুষকে শ্রমিক হিসেবে বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট সংগ্রহ করে তাতে জাল ভিসা সংযুক্ত করে বিদেশে পাচার করে আসছে। ভিকটিম সায়দুলকে ২ মাসের অধিক সময়ের জিম্মিদশা থেকে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451