বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

নড়াইলে নৈশপ্রহরী হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

বাংলার প্রতিদিন, অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৪৮১ বার পড়া হয়েছে

নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নৈশপ্রহরী আব্দুল মান্নানকে (৫০) কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম (বার)।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বেজপাড়া এলাকার ঝন্টু শেখের ছেলে মো. বিপ্লব শেখ (১৯) ও একই জেলার রামনগর মোল্যা পাড়ার আব্দুল জব্বারের ছেলে মো. নাঈম ইসলাম নাঈম (২০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গেল ৯ জুন নড়াইল হোমিও প্যাথিক মেডিকেল কলেজের নৈশপ্রহরী আব্দুল মান্নান ১০০ টাকা ভাড়া নিয়ে দুই যাত্রী নিয়ে গোবরা থেকে রূপগঞ্জ বাজারের উদ্দেশে রওয়ানা দেন।

মোটরসাইকেলটি নড়াইল শহরের এসএম সুলতান সেতু এলাকার টিপু সুলতানের বাড়ির কাছে আসলে বিপ্লব ও নাঈম মোটরসাইকেলটি ছিনতাই করার জন্য আব্দুল মান্নানকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদেরকে যশোর থেকে গ্রেপ্তার করে।তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।নিহত আব্দুল মান্নানের গ্রামের বাড়ি সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ গ্রামে। তার বাবার নাম ইয়াকুব আলী।

তিনি দীর্ঘ ৩০ বছর ধরে নড়াইল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের নৈশপ্রহরীর চাকরি করেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451